রাজশাহীরাজশাহী সংবাদ

পুলিশের মাদক বিরোধী অভিযানে ধরা ১৪

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত (১৩ মে) ২৪ ঘণ্টার মাদক বিরোধী অভিযানে ১৪ জনকে আটক করেছে।

জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন,  কাশিয়াডাঙ্গা থানা-৫ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়।  

এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ৫৯ গ্রাম হেরোইন ও ৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button