সংবাদ সারাদেশসারাদেশ

বিদ্যুৎ লাইন বন্ধ না করে কাজ করতে গিয়ে এক যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎ লাইন বন্ধ না করে কাজ করতে গিয়ে জাহিদ হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেলান্দহ পৌর শহরের চাকদহ সর্দারবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। ২৫ বছর বয়সী জাহিদ একই গ্রামের আবুল কাশেমের ছেলে।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান যে, কয়েকদিন আগে জাহিদ সহ কয়েক জন মিলে চুক্তিতে পৌর শহরের সড়ক বাতির খুঁটি স্থাপনের কাজ নেন। বৃহস্পতিবার সকালে খুঁটি বসাতে গেলে বিদ্যুতের মূল সংযোগ লাইন বন্ধ না করেই খুঁটি বসাতে থাকেন। একপর্যায়ে ১১ কেভি তারের ওপর খুঁটিটি পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জাহিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button