খেলাধুলাসারাদেশ

ব্রাজিল আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল আক্ষেপ ঘুচবে মেসির

স্পোর্টস ডেস্কঃ

একে একে ২৮ টি বছর কেটে গেলো। কতবার শিরোপার একেবারে নাগালে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা, কিন্তু ট্রফিটা আর ছোঁয়া হয়নি। বিগত ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে দুর্ভাগ্যজনক হারের পর সোনালি ট্রফিটার পাশ দিয়ে নির্বাক যেতে হয়েছে মেসিকে কিন্তু তাকে পাশে রেখেই শিরোপার উল্লাসে মেতেছে জার্মানি। এরপর দুটি কোপা আমেরিকার ফাইনাল। দুবারই চিলির মুখোমুখি এবং দুবারই হারতে হয়েছে মেসিদের। মেসি নিজেই খেলেছেন ৫টি ফাইনাল। শিরোপার নাগাল একবারও পাননি। এবার আবারও ফাইনালে উঠে গেলো মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ লাতিন আমেরিকার আরেকটি পাওয়ার হাউজ ব্রাজিল।

কোপা আমেরিকায় যাদের ঐতিহ্য সোনায় মোড়ানো। এবার নেইমারের ব্র্রাজিলও রয়েছে দুরন্ত ছন্দে। সব মিলিয়ে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বের সেরা দুটি ফুটবল শক্তি, ব্রাজিল এবং আর্জেন্টিনা।

সারা বিশ্বই এখন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে এই দুই পরাশক্তির ফাইনালের লড়াই দেখার জন্য। ৩৪ বছর পার হয়ে গেছে মেসির। অনেকেই বলে থাকেন, সর্বকালের সেরা ফুটবলার তিনি। পেলে এবং ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন তিনি। কিন্তু আক্ষেপ হলো, ক্লাব ফুটবলে ভুরি ভুরি সাফল্য থাকলেও মেসির নামের পাশে একটিও বড় কোনো শিরোপা নেই। বিশ্বকাপ এবং কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেননি তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button