ঢাকাসংবাদ সারাদেশ

গাজীপু্রে ট্রাক উল্টে নিহত ১

গাজীপুর প্রতিনিধিঃ

বৃহস্পতিবার সকাল তখন সাড়ে ৭টা। মিক্সার ট্রাকে করে পূবাইল যাচ্ছিলেন নাসির হোসেন। কিন্তু পথেই ঘটে অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পড়ে যায় বিলে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান নাসির।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইছালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।

নিহত নাসির হোসেন গাজীপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের পাকৈরদেশি এলাকার কফিল উদ্দিন ঢালীর ছেলে। তিনি রং মিস্ত্রি ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসেন।

তিনি জানান, সকালে স্থানীয় সয়ো নামে মিক্সার কারখানার ট্রাকটি পূবাইলের দিকে যাচ্ছিল। এ সময় ওই ট্রাকে ছিলেন রঙ মিস্ত্রি নাসির হোসেন। ট্রাকটি ইছালী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে বিলে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করেন।

পরে সকাল সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকের নিচ থেকে নাসিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button