সংবাদ সারাদেশসারাদেশ

পিরোজপুরে অটো পিকআপের সংঘর্ষে নিহত ১

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে বালুবোঝাই পিকআপ ও অটোর সংঘর্ষে মো. রিয়াজ হাওলাদার নামে এক অটোচালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ছোট পুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ হাওলাদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের মো. লতিফ হাওলাদারের ছেলে।

রিয়াজ হাওলাদারের শ্বশুর মো. জাহাঙ্গীর হোসেন জানান, সকাল ৭টার দিকে অটো করে যাত্রী নিয়ে বের হন রিয়াজ। যাত্রীদের পিরোজপুরে নামিয়ে দিয়ে ইন্দুরকানি ফেরার পথে বালুবোঝাই একটি পিকআপ ও অটোর সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রিয়াজ মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার কাজল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।  

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন জানান, সকালে ফায়ার সার্ভিস রিয়াজ হাওলাদার নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, সকালে পাড়ের হাট সড়কে বালুবোঝাই পিকআপ ও অটোর সংঘর্ষে রিয়াজ হাওলাদার নামে ১ জন অটোচালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button