চারঘাটরাজশাহী সংবাদ

চারঘাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার চারঘাটে হেরোইনসহ মোঃ মমিন আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চারঘাট থানাধীন জয়পুর গ্রাম এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।

এ সময় তার নিকট থেকে৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ মমিন আলী চারঘাট থানাধিন জয়পুর গ্রামের মোঃ এনামুল হকের ছেলে।

র‌্যাব জানায় আটককৃত মাদক ব্যবসায়ী মমিনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button