কুড়িগ্রামসংবাদ সারাদেশসারাদেশ

উলিপুর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২

মোঃ রোকন মিয়া, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের উলিপুরে থেতরাই তিস্তা নদীর বাঁধে উলিপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১,০৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রীর নগদ টাকা সহ দুইজন মাদকব্যাবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এস আই হারিছুর রহমানের নেতৃত্বে এস আই মশিউর রহমান ১, মশিউর রহমান ২, এএসআই সোহাগ পারভেজ, এএসআই আবুল হাসেম, এএসআই লুলু মিয়া, কনস্টেবল মোঃ আতাউর মিয়া, কনস্টেবল মোঃ নাজমুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীরের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা বাঁধের চেয়ারম্যান পাড়া এলাকার তিস্তাঘাট গামী রাস্তার উপড় থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন দুই যুবক মটর বাইকে ঘোরাঘুরি করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা কালে বাঁধের উচু ব্রীজের ওপর আটক হয়। এ সময় তাদের শরীর তল্লাশী করে প্যান্ট ও শার্টের পকেটে এবং মটর বাইকের পেট্রোল ট্যাংকির ভিতর বিশেষভাবে রাখা অবস্থায় প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

উপস্থিত সকলের সামনে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীদ্বয় মোঃ নুরু মিয়া ও মোঃ মমিন মিয়াসহ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে এসে তিস্তা নদীর এপাড় ও ওপাড়ে বিক্রয় করে।

গাঁজাসহ আটককৃত আসামীরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের সিতাইঝাড় এলাকার মৃত আবেদ আলীর পুত্র মোঃ মাঈদুল ইসলাম (৩০) এবং হলোখানা ইউনিয়নের চর আড়ারি পলাশবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মোঃ সেলিম মিয়া (২২)।

উলিপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সহযোগী পলাতক আসামীদের বিরুদ্ধে  গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। আজ সোমবার  আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button