রাজশাহীরাজশাহী সংবাদ

রাসিকের কাউন্সিলর মমিনের দূর্গাপূজার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ

১৩ নং ওয়ার্ড বাসী সহ রাজশাহী মহানগর বাসীর সকল সনাতন ধর্মাবলম্বীদের কে দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং রাসিকের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মমিন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ধর্ম যার যার উৎসব সবার- শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক অনাবিল আনন্দ। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে উপভোগ করে এটাই আমার প্রত্যাশা। তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। সকল কে সরকারী স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার কথা জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button