জাতীয়রাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ
মেট্রোরেলে তিন পদে চাকরির নিয়োগ
জাতীয় ডেস্কঃ
মেট্রোরেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
* অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ১১
* হিসাবরক্ষক-১
* স্টোরকিপার-১
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- ঢাকা
বয়সসীমা- ১৮ থেকে ৩০ বছর হতে হবে। কোটায় আবেদন করলে ৩২ বছর।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে ৩১ অক্টোবরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে জমা দিতে পারবেন। আবেদন ফি ৫০০ টাকা।




