NEWNewsবগুড়াবিভাগহীনমুহুর্তের খবরসংবাদ সারাদেশসারাদেশ

নন্দীগ্রামে রকিবুল ইসলামের পরিবারের পানি সংকট নিরসনে যুবদল নেতা রুবেল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ তিন বছরেরও বেশি সময় ধরে বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছিলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজার এলাকার হতদরিদ্র যুবদল কর্মী রকিবুল ইসলামের পরিবার। আর্থিক অস্বচ্ছলতার কারণে নিজেদের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করতে না পারায় প্রতিদিন খাবার পানির জন্য অন্যের বাড়িতে যেতে হতো তাঁদের। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীদের বাড়ি থেকে পানি সংগ্রহ করতে গিয়ে প্রায়ই তুচ্ছতাচ্ছিল্যের শিকার হতেন রকিবুল ইসলামের পরিবার।

একপর্যায়ে বিভিন্ন কারণে প্রতিবেশীরাও পানি দেওয়া বন্ধ করে দিলে সংকট আরও প্রকট হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে চলা এই দুর্ভোগের স্থায়ী সমাধানে এলাকার কেউ কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিবারটি চরম কষ্টে দিন কাটাচ্ছিলো। এমন অবস্থায় অসহায় পরিবারটির খোঁজ নেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রকিবুল ইসলামের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেন। পাশাপাশি টিউবওয়েল স্থাপন না হওয়া পর্যন্ত তাঁদের পানি সংকট নিরসনে সাময়িক উদ্যোগও গ্রহণ করেন যুবদল নেতৃবৃন্দ। গত সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল রণবাঘা এলাকায় রকিবুল ইসলামের বাড়িতে যান। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা তুলে দেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রকিবুল ইসলাম ও তাঁর স্ত্রী শারমিন খাতুন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ মানবিক কর্মকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পানির অভাবে পরিবারটি অসহনীয় কষ্ট ভোগ করছিলো। এমন একটি সংকটের সময়ে পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। তাঁরা বলেন, এলাকার বিভিন্ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিপদে-আপদে তিনি নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। দলের একজন কর্মী কিংবা সাধারণ কোনো মানুষ কষ্টে থাকলে আমরা তা কখনো উপেক্ষা করতে পারি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো মানুষের দুঃসময়ে পাশে থাকা। সেই দায়িত্ববোধ থেকেই আমরা রকিবুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছি তাঁকে কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি। খুব দ্রুত তাঁদের জন্য স্থায়ীভাবে একটি টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, রাজনীতি শুধু মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত জনসেবা। আমরা চাই কোনো পরিবার যেনো মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত না থাকে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button