দুর্গাপুর জয়নগর ইউপির প্রশাসকের বিরুদ্ধে হয়রানি সহ নানা অভিযোগ
নিজস্ব প্রতিবেদক দুর্গাপুরঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউপির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামানের বিরুদ্ধে সেবা প্রার্থীদের হয়রানি অসদাচরণ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
অভিযোগ উঠেছে বিগত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা পরিষদের প্রশাসক হিসেবে যোগদানের পরথেকে ক্ষমতার অপব্যবহার করে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টায় রয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান, আমি একটি ট্রেড লাইসেন্স জন্য তার নিকট গেলে তিনি ২০ হাজার টাকা দাবী করেছেন। সর্বশেষে ৭ হাজার টাকায় রাজি হয়েছেন তিনি। তিনি বলেন অন্যান্য পরিষদে মাত্র ১২ শত টাকায় লাইসেন্স প্রদান করে থাকেন। তার হয়রানি আর অসদাচরণের কারনে ট্রেড লাইসেন্স নিবো না এমন মন্তব্য করেন তিনি।
মোস্তাফিজ রহমান গণমাধ্যম কর্মীদের বলেন আমি আমার সন্তানের জন্মসনদের জন্য ঘুরছি, পরিষদে গেলে তাকেই খুঁজে পাইনা। নাগরিক সেবা তলানিতে ঠেকছে তার ইচ্ছেমত পরিষদ পরিচালনা করেন। প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ করা এক ঠিকাদার বলেন, তিনি আমাদের নির্মাণ কাজে সর্বোচ্চ অসহযোগিতা করেছেন। তিনি প্রয়োজনীয় কাগজপত্রে সই স্বাক্ষর দেননা, বীল উত্তলন করতে পারিনা। প্রতিষ্ঠানে কাজ করলে ৫ হাজার টাকা দিতে হয়।
এবিষয়ে জয়নগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান সংবাদ চলমান কে বলেন, আমি এই সব বিষয়ের সাথে জড়িত নয়। ঠিকাদার বিদুৎ বিল বাবদ সরকারে কোষাগারে টাকা জমা দেয়। ইউনিয়ন পরিষদের প্রয়োজন পড়লে সেখানে যাই না হলে যাইনা। আগে আমার অফিসের কাজ। তবে প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তার বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে অনেকেই অসন্তোষ। একজন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি ঘিরে নানা অনিয়মের অভিযোগ যেন কিছুতেই মানতে পারছেনা জয়নগর ইউনিয়নের সচেতন মানুষ।
এবিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


