রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী মডেল প্রেসক্লাব ও সংবাদ চলমানের খাবার বিতরণ

মোঃসোহাগ আলীঃ

করোনা মহামারীতে আবারো অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করলেন রাজশাহী মডেল প্রেসক্লাব ও অনলাইনপত্রিকা সংবাদ চলমান। শনিবার দুপুরে রাজশাহীর উপর ভদ্রার ঢাকা মহাসড়কের মডেল প্রেসক্লাবের সামনে থেকে এই খাবার বিতরণ করেন মডেল প্রেসক্লাবের সদস্যরা।

এ সময় পথচারী, রিক্সা ভ্যান চালক সহ দিন মজুর শ্রমিকরা এই খাবার গ্রহন করেন। রাজশাহী মডেল প্রেসক্লাব ও দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা সংবাদ চলমান এমন উদ্যেগ গ্রহন করায় তাদের সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের অনেকেই।

রাজশাহী মডেল প্রেসক্লাবের সদস্যরা জানান আমরা করোনা মহামারী শুরু হওয়ার প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিগত সময়ে আমরা সরকারের পাশে থেকে কাজ করেছি এখনো করার চেষ্টা করছি মাত্র।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button