সংবাদ সারাদেশ

বসতঘরে ঢুকে হাত-মুখ বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণ

সংবাদ চলমান ডেস্কঃ

বসতঘরে ঢুকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে।২৯ জুন সোমবার সন্ধ্যায় নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর  ইউপির ৬ নম্বর ওয়ার্ডের বারিপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাত ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে অভিযুক্ত আব্দুর রহিম রবিন গা ঢাকা দিয়েছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই ছাত্রীর মা তার নানার বাড়িতে যায়। এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ির সামছু জামান মানিকের বখাটে ছেলে আব্দুর রহিম রবিন ওই ছাত্রীর বসতঘরে ডুকে লুকিয়ে থাকেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাইরের কাজকর্ম শেষ করে ওই স্কুলছাত্রী ঘরে প্রবেশ করলে রবিন তার হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন। এ সময় পার্শ্ববর্তী এক গৃহবধূ বিষয়টি টের পেয়ে ঘরে ডুকলে রবিন পালিয়ে যান।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর মা রবিনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ  বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button