রাজশাহীরাজশাহী সংবাদ

আর এম পি এর অভিযানে ২৫জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার:

১৬ ডিসেম্বর ২০২০ তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া পুলিশ-০১ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে।

যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ রায়হানুল (৩৩)কে ৫৮ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ মাহাতাব হোসেন (৪০)কে ৪৭ গ্রাম হেরোইন সহ আটক করে।

মতিহার থানা পুলিশ (১) মোঃ মিঠু মাঝি (৩৪)কে ৪.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ নজরুল ইসলাম (৪৫)কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ মুকুল (৪০)কে ০৩ বোতল ফেন্সিডিল সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ আল আমিন (২২)কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ সজল (১৭)কে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button