সংবাদ সারাদেশসারাদেশ

সারাদেশে ব্যাটারি চালিত ইজিবাইক বন্ধ ঘোষণা

সংবাদ চলমান ডেস্কঃ

সারাদেশে ব্যাটারি চালিত ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ধরনের গাড়ি আমদানি, ক্রয় ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ বুধবার ১৫ ডিসেম্বর বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এই ঘোষণা দেন।

দেশে প্রায় ৪০ লাখ এসিড ব্যাটারিচালিত ইজিবাইক রয়েছে। ইজিবাইক নামে পরিচিত এ যানগুলোর ব্যাটারি বিদ্যুতের মাধ্যমে চার্জ দিয়ে চালানো হয়। সরকারি অনুমোদন না থাকায় এসব ইজিবাইক কয়েক বছর ধরে বৈধ-অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। যার চাপ বেড়েছে অন্য বৈধ ভোক্তাদের ওপর।

গত ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি প্রদান করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিব সহ ৭ জনকে রিটে বিবাদী করা হয়।

আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, রিটের শুনানি নিয়ে আজকে আদালত ব্যাটারিচালিত ৪০ লাখ ইজিবাইক জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। অবৈধ ইজিবাইক আমদানি থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button