সংবাদ সারাদেশ

সরিষাবাড়িতে অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকা সম্পদ ভষ্মীভূত

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, জামালপুরঃ

জামালপুর জেলার সরিষাবাড়ীতে গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিপতি উৎপত্তি হয়ে ১২টি গরু ৮টি ছাগল, ৬০ মন ধান,২০ মন পাট,২টি বৈদ্যুতিক মটর ও বসত ঘর অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতি সাধিত হয়েছে এক কৃষকের।

গত ৯ সেপ্টেম্বর শুক্রবার রাত তিনটার দিকে সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের আওনার চর এলাকায় কৃষক আশরাফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফ আলী সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওনার চর এলাকার মজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আশরাফ আলী পরিবার সর্বস্বান্ত হয়ে মানবতার জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button