সংবাদ সারাদেশসারাদেশ

শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুলাভাই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই বোরহান আলী (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার বেলা ১১ টায় সদর থানা পুলিশ শহরের গোয়ালগাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত বোরহান আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বেলঘড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তবে বোরহান বগুড়া শহরে বাসা ভাড়া নিয়ে থাকতো এবং স্থানীয় এক ফটোকপির দোকানে কাজ করতো।

পুলিশ জানায়, বোরহান সকাল ৮টার দিকে তার শ্বশুর বাড়িতে যায়। সেখানে তার শ্যালকের স্ত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়ালগাড়ী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদক-কে বলেন, আমরা ধর্ষককে গ্রেফতারের পাশাপাশি ভিকটিমকে আমাদের হেফাজতে নিয়েছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার জন্য ভিকটিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button