রংপুরসংবাদ সারাদেশ

রংপুরে বাসচাপায় দুই জনের মৃত্যু

রংপুরের গংগাচড়ায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে কিশোরশগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা দীপা রাণীসহ দুই জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন জন যাত্রী।

আজ শনিবার (৮ জুন) দুপুর‌ে উপজেলার গঞ্জিপুর ভিন্নজগত সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবুল হোসেন এবং কিশোরশগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা দীপা রাণী।

জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন নিহত হন। আহত ৪ জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক দীপা রাণী মারা যান।

এ বিষয়ে গংগাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান মাসুম বলেন, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছেন বলেও জানান ওসি ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button