সংবাদ সারাদেশসারাদেশ

মিষ্টিপান খেলে টাকা লাগবে না বলে দুই শিশুকে ধর্ষণচেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে নিজের দোকানে ডেকে নিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে কালা মিয়া নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকা বাসী।

বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে। কালা মিয়া একই ইউনিয়নের পানাইল পুরানপড়া গ্রামের হারিছ উল্লাহর ছেলে।স্থানীয়রা জানায়, চৌমুহনী পয়েন্টে পানের ব্যবসা করেন কালা মিয়া। রোববার বিকেলে তার দোকানে মিষ্টি পান খেতে আসে দুই শিশু। পান খেলে টাকা লাগবে না বলে তাদের দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

একপর্যায়ে শিশুরা সেখান থেকে পালিয়ে বিষয়টি মায়ের কাছে বলে। পরে জানাজানি হলে কালা মিয়াকে মারধর করে পুলিশে খবর দেয়এলাকাবাসী।

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, শিশুদের জবানবন্দির ভিত্তিতে ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button