সংবাদ সারাদেশসারাদেশ

মানিকগঞ্জে অটো চালকে  হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবেশে অটোতে উঠে চালক মতিয়ার রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার রাতে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয়ের টেপড়া এলাকা থেকে রক্তাত্ত অবস্থায় মতিয়ার রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মতিয়ার শিবালয় উপজেলার রামনগর গ্রামের মৃত মোজাহার আলীল ছেলে।

জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে কয়েকজন যাত্রী উপজেলার ভাকলা এলাকায় যাওয়ার কথা বলে মতিয়ারের অটোতে উঠেন। পথে চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। পরে স্থানীয় লোকজন শিবালয় থানা পুলিশকে খবর দেয়। রাত ১১টার দিকে পাওয়ার গ্রিড স্টেশনের সীমানার প্রাচীরের কাছে থেকে মতিয়ারের রক্তাত্ত লাশ উদ্ধার করেন পুলিশ। তার ঘাড় ও বুকের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শিবালয় থানার ওসি শাহ নূর এ আলম জানান, ঘটনাস্থলের পাশ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি ছুরি ও অটো উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে অথবা অন্য কোন কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনার সঠিক তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button