সংবাদ সারাদেশসারাদেশ

বরিশালে গণিতে ফেল করানোয় ফাঁস দিলেন কলেজ ছাত্রী

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে প্রাইভেট না পড়ায় গণিত বিষয়ে ফেল করিয়ে দেওয়ায় আত্মহত্যা করেছেন সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মালিয়া মারিয়া মৌলি।

রোববার বিকেলে নগরীর নিজ বাসার বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৌলি নগরীর শের-ই-বাংলা সড়কের বায়তুল মিনা ভবনের বাসিন্দা মো. মোশারেফ হোসেনের মেয়ে।

মৌলির মা কোয়েল জানান, দুপুর ১টার দিকে কলেজ থেকে মৌলি বাসায় আসে। এ সময় সে আমাকে জানিয়েছে, গণিত বিষয়ে সে ফেল করতে পারে না। তাকে ফেল করানো হয়েছে। এ জন্য তার মন ভালো নেই। মেজাজও খারাপ।

তাই সে নিজের ঘরে যায়। পরে তার কোনো সাড়া না পেয়ে বারান্দায় গিয়ে দেখি ঝুলে আছে মৌলি। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদ জানান, প্রাইভেট না পড়ানোর জন্য ছাত্রীকে ফেল করিয়ে দেওয়ায় আত্মহত্যা করেছে বলে শুনেছি। কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি।

তবুও আমি খোঁজ নিয়ে জেনেছি, কেউ প্রাইভেট পড়ায় কিনা। কিন্তু কেউ প্রাইভেট পড়ায় না। প্রাইভেট পড়ানোর বিষয়টি খোঁজ নিয়ে জানতে পারলে এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।

তিনি আরো জানান, ১৪ ও ১৬ নভেম্বর প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফল কারো মনঃপূত না হলে তাদের মূল্যায়নের জন্য আবেদন করতে বলা হয়েছে। এ সুযোগ দেওয়ার পরেও এটা হওয়ার কথা নয়।

কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, খবর পেয়েছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button