কুড়িগ্রামসংবাদ সারাদেশসারাদেশ

কুড়িগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় লাকড়ি কুড়াতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন জুয়েল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে তার স্ত্রী। মৃত দেলোয়ার হোসেন জুয়েল ওই এলাকার জাবেদ আলী মণ্ডলের ছেলে।আজ শুক্রবার সকালে উপজেলার জয়মনিরহাট আমবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। ওই সময় জুয়েল ও তার স্ত্রী লাকড়ি কুড়াতে যান। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। সে সময় আহত হন তার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button