রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ
রাজশাহীতে বরই পাড়তে নিষেধ করায় ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদন:
রাজশাহীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় তাজেম আলী বিদ্যুৎ নামে ৪০ বছর বয়সী একজনকে ছুরিকাঘাত করেছেন অজ্ঞাত কয়েকজন যুবক। নিহত তাজেম আলী বিদ্যুৎ ছোটবন স্কুলপাড়ার মৃত শমসের আলীর ছেলে।
আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে জানা গেছে, বরইপাড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত তাজেম আলীর গাছ থেকে অজ্ঞাত কয়েকজন যুবক বরই পারছিলো।
বরই পাড়তে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা তাকে ছুরিকাঘাত করেন। পরে বিদ্যুৎকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।
চন্দ্রিমার থানার (ওসি) মাসুদ পারভেজ জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনের নাম ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে এই মুহুর্তে তাদের নাম বলতে পারছি না বলে জানান তিনি।





