সংবাদ সারাদেশ

এইচএসসির ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে যেভাবে

সংবাদ চলমান ডেস্কঃ

আগামীকাল শনিবার ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে । এরই মধ্যে পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যারা রেজিস্ট্রেশন করবে তারা ফল প্রকাশের দিন ঘরে বসেই তা সংগ্রহ করতে পারবেন।

শুক্রবার সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখতে হবে। [HSCBord NameRollYear] এরপর মেসেজটি ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মােবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

ওয়েসবসাইট থেকেও (www.educationboardresults.gov.bd) ফলাফল দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষাবাের্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফল প্রকাশ করা হবে।

করোনাভাইরাসের মধ্যে পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় এইচএসসির ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে গত ২৬ জানুয়ারি গেজেট প্রকাশ করে সরকার। এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পরামর্শক কমিটির সুপারিশ মোতাবেক নয়টি সাধারণ বোর্ডের সঙ্গে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডকে এ ক্ষমতা দেয় সরকার।

গত বছরে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ওই বছরের ১ এপ্রিল। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এরপর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button