সংবাদ সারাদেশ

আম গাছের সঙ্গে গামছা বাধা ঝুলছিল যুবকের লাশ

সংবাদ চলমান ডেস্কঃ

পিরোজপুরের মোঃ মেহেদী হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল দুপুরে উপজেলার  গুয়ারেখা গ্রামের একটি আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেদী একই গ্রামের মোঃহান্নান শেখের ছেলে।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, শুক্রবার রাতে মেহেদী ঘরের পেছনের আম গাছের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানাগেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button