সংবাদ সারাদেশ

অতিরিক্ত পানি পান নিয়ে জানা গেলো এক ভিন্ন তথ্য।

চলমান হেলথ্ ডেস্কঃ

মানব দেহের সুস্থতার জন্য পরিমাণ মতো পানি পান করা খুব জরুরি। পানি আমাদের দেহের নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। কম পানি পানে দেহের নানা ক্ষতি হয়। তাই দিনে অন্তত ৭ থেকে ৮ গ্লাস পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে অতিরিক্ত পানি পান নিয়ে জানা গেলো এক ভিন্ন তথ্য।

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী চার্লস বোর্ক তার গবেষণায় জানিয়েছেন যে, প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করলে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়। হতে পারে ব্রেন সোয়েলিং-ও।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, বেশি পানি পানে হাইপোন্যাট্রেমিয়ায় আক্রান্ত হতে পারেন অনেকেই। এর ফলে ব্রেন ফুলে যায়। যাতে হতে পারে সিজার, এমনকি বিকল হতে পারে হৃদযন্ত্রও। এমন কথাই জানিয়েছেন বিজ্ঞানী চার্লস বোর্ক।

বিজ্ঞানী বোর্ক জানিয়েছেন, শরীরে পানির পরিমাণ কমে গেলে ব্রেনের ‘হাইড্রেশন সেন্সিং মেকানিজম’ যেমন খুব তাড়াতাড়ি বুঝতে পারে, পানির পরিমাণ বেড়ে গেলে তেমনটা হয় না। ফলে ওভার-হাইড্রেশন হয়ে জাগিয়ে তোলে ক্যালশিয়ম চ্যানেলগুলো। যা আদতে কাজ করে শরীরে জলস্তরের সামঞ্জস্য বজায় রাখার।

প্রসঙ্গত, হাইপোন্যাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশির ভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষদের মধ্যেই দেখা যায়। তাই অতিরিক্ত পানি পান থেকে বিরত থাকুন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button