সুপেয় পানি সরবরাহে রাজশাহীতে পাইপ লাইন স্থাপন
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগরীতে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে ২শ মি.মি পাইপ লাইন স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রা বাইপাস পর্যন্ত এ পাইপ লাইন স্থাপনের উদ্বোধন করা হয়।
বিসমিল্লাহ ট্রেডিং কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্যোগে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী ওয়াসা উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম তুহিনুর আলম, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী রেজাউল হুদা, ইকবাল হোসেন ও মাহবুবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসা উপ-সহকারি প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক হোসেন, আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন, হাসান মাহবুব রাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





