নাটোররাজশাহীরাজশাহী সংবাদ

করোনায় ক্ষতিগ্রস্থ নাটোর জেলার ১৩ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক প্রদান

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি:

করোনায় ক্ষতিগ্রস্থ নাটোর জেলার সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় পর্যায়ের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ১৩ জন সাংবাদিকের কাছে আর্থিক সহায়তার ১০ হাজার টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময়, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি এবং জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রথম দফায় মোট ৩২ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ নিয়ে জেলার মোট ৪৫ জন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button