পবারাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে আটক ৪৭

স্টাফ রিপোর্টারঃ

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৭ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার ১৫ জন, রাজপাড়া থানার ৩ জন, চন্দ্রিমা থানার ১ জন, মতিহার থানার ৫ জন, কাটাখালী থানার ৩ জন, বেলপুকুর থানার ২ জন, শাহমখদুম থানার ১ জন, এয়ারপোর্ট থানার ২ জন, পবা থানার ৪ জন, কাশিয়াডাঙ্গা থানার ৩ জন, কর্ণহার থানার ২ জন, দামকুড়া থানার ৪ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।

যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৬০ গ্রাম গাঁজা, ৩৩.৪ গ্রাম হেরোইন ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button