রাজশাহী মডেল প্রেসক্লাবের মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের গনণাধ্যমে রোজিনা একজন স্বনামধন্য সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি তাঁর সাংবাদিকতার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পুরস্কৃত হয়েছেন একাধিক বার।
কোন পেশার মানুষ হিসেবেই এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুর্নীতির সংবাদ করায় তাকে মন্ত্রনালয়ের কক্ষে ৫ ঘন্টা আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়েছে। সাংবাদিকের উপর আঘাত না এনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বুধবার (১৯ মে) বেলা ১১টায় রাজশাহী কামরুজ্জামান চত্বরে মানববন্ধনে এসব কথা বলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা।
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এম.এ.হাবিব জুয়েল। দৈনিক বাংলাদেশ কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোরের আভা২৪ ডট কম নিউজ পোর্টালের সম্পাদক ও সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক গনমুক্তি পত্রিকার ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, ও জাতীয় দৈনিক গণকণ্ঠ রাজশাহী ব্যুরো চীফ লিয়াকত হোসেন,আইন বিষয়ক সম্পাদক ও শিক্ষানবিস এ্যাডভোকেট আক্তারুজ্জামান আকাশ,
রাজশাহী মডেল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক বাংলাদেশকন্ঠ পত্রিকার ফটো সাংবাদিক -সংবাদ চলমান ব্যবস্থাপনা পরিচালক নুরজামাল ইসলাম , নির্বাহী সদস্য ও উত্তরবঙ্গ প্রতিদিনের সহ-বার্তা সম্পাদক রমজান শুভ, নির্বাহী সদস্য ও দৈনিক পাবলিক বাংলার বিশেষ প্রতিনিধি সারোয়ার জাহান বিপ্লব, ভোরের আভার ষ্টাফ রিপোর্টার হারুন নুর রশিদ, জাতীয় দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার রাজশাহী প্রতিনিধি ও এশিয়ান টিভির হাসানুজ্জামান হাসান, নিউজ বাংলার সোহেল রানা, আইটি বিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার ব্যুরো প্রধান সুবাস জামান, দৈনিক মহানগর ২৪ ডটকম এর সম্পাদক সুমন হোসেন, নিউজ রাজশাহী বিডি ডটকমের শিমুল আলী, মামুন রানা, মেহেদি হাসান, রুমন, নুর মোহাম্মদ, আসিফসহ প্রমুখ সদস্যবৃন্দ ।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাজশাহী মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ আরোও বলেন, নির্ভীক সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটি নির্মম ও বর্বর হিসেবে দেশে ইতিহাস হয়ে থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানম সাংবাদিকের গলার টুটি চেপে ধরে হত্যা চেষ্টা করে সরকারকেই বেকায়দায় ফেলানোরঅপচেষ্টা চালিয়েছেন। উপসচিব জেবুন্নেচ্ছা খানমের নামে স্থাবর অস্থাবর সম্পত্তিরপাহাড় গড়ে তুলেছেন।
যা দুর্নীতির একটি বড় প্রমাণ করে। অথচ তার বিরুদ্ধে কোন আইনগতব্যবস্থা বা শাস্তি না হয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিক রোজিনাইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন আমরা সাংবাদিক রোজিনা ইসলামকে রাজশাহী মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে নিঃশর্তমুক্তি ও উক্ত ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। মানব বন্ধন শেষে সাংবাদিকরা রাজশাহীর প্রধান সড়ক গ্রেটার রোডে একটি র্যালী করেন। র্যালী শেষে সাংবাদিক নেতারা বলেন ২০ মে সাংবাদিক রোজিনাকে মুক্তি দেওয়া না হলে আরো বৃহত্তর কর্ম সুচির ঘোষনা দিবে রাজশাহী মডেল প্রেসক্লাব।





