সংবাদ সারাদেশ

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৭ , মোট মৃত্যু ২৯৬৫, নতুন শনাক্ত ২৭৭২ জন

সংবাদ চলমান ডেস্ক:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দুই হাজার ৯৬৫ জন হলো। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে দুই হাজার ৭৭২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ২৬ হাজার ২২৫ জন হলো।

আজ সোমবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১১ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮০১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন।

গতকাল রবিবার দেশে দুই হাজার ২৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিলো। আর মারা গিয়েছিলো ৫৪ জন। সেই হিসেবে আজ মৃত্যু কমেছে, তবে শনাক্তের হার বেড়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button