সংবাদ সারাদেশসারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ মোটরসাইকেল আরোহীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আশিষ চন্দ্র দাস নামে ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নোয়াগাঁও ইসলামাবাদ এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিষ চন্দ্র দাস উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বড় ধীতপুর গ্রামের দাসপাড়া এলাকার শচীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

হাসপাতাল সূত্রে ও পুলিশ বলেন, রাত ৮ টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি আশিষ চন্দ্র দাসের মোটরসাইকেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় এক পিকআপচালক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরেই মারা যান আশিষ।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. আওয়াতিফ ইবনে মাতিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিষ।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি সুকেন্দু বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে বলে জানান তিনি। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button