রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ২৪ ঘণ্টার অভিযানে আটক-২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গতকাল সোমবার ২৪ ঘণ্টার মাদক বিরোধী অভিযানে ২৬ জনকে আটক করেছে।

জানা গেছে, নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৩ জন, এয়ারপোর্ট থানা-৩ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৪ জনকে আটক করেন।

যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়। এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১০.৬০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা, ১০৬ পিস ট্যাপেন্টাডল, ১০ বোতল ফেন্সিডিল, ১৯ বোতল অ্যালকোহল, ৩০ লিটার চোলাইমদ এবং ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button