রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ২২

স্টাফ রিপোর্টারঃ

গতকাল ১৮ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক অভিযানে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ গ্রেফতার কাজ সম্পন্ন করেন।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন বোয়ালিয়া মডেল থানার ৬ জন, রাজপাড়া থানার ৩ জন, চন্দ্রিমা থানার ১ জন, মতিহার থানার ১ জন, কাটাখালী থানার ২ জন, শাহমখদুম থানার ১ জন, কাশিয়াডাঙ্গা থানার ৪ জন, দামকুড়া থানার ৩ জন এবং ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেন। অভিযুক্তদের মধ্যে ৪ জন হলেন ওয়ারেন্টভূক্ত আসামি এবং ৭ জন মাদকদ্রব্যসহ অন্যান্য অপরাধে মোট ১১ জন জড়িত।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের নিকট হতে মোট ৫৯.৩ গ্রাম হেরোইনসহ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। 
 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button