রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪

নিজস্ব প্রতিবেদকঃ

গত (১৬ই মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীর থানা এবং ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার ৬ জন, রাজপাড়া থানার ৩ জন, চন্দ্রিমা থানার ৫ জন, মতিহার থানার ৩ জন, কাটাখালী থানার ১ জন, বেলপুকুর থানার ১ জন, শাহ্‌মখদুম থানার ১ জন এবং কাশিয়াডাঙ্গা থানার ৪ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি ৯ জন, মাদকদ্রব্য সহ ৫ জন এবং অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে ৮ গ্রাম হেরোইন এবং ১৪৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button