রাজশাহীরাজশাহী সংবাদ
আরএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল বুধবার (১৭ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ১৯ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-৩ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।
যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করে, আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন আরএমপি পুলিশ।




