রাজশাহী
রাজশাহীতে বিএনপি নেতার মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
এবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে ভর্তিরত অবস্থায় তরহান আহমেদ মজিদ (৬০) নামে কারাবন্দি এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। মঙ্গলবার (৭ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন সংবাদ চলমান কে এ তথ্য নিশ্চিত করেছেন।
গিয়াস উদ্দিন জানান, মজিদ একটি মামলায় চার মাসের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কারাগারে আসার পর থেকেই বেশিরভাগ সময় হাসপাতালে ছিলেন তিনি।তিনি আরও জানান, রামেকের মর্গে মজিদের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। বুধবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানাগেছে।




