রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে ধরা ৮
নিজস্ব প্রতিবেদকঃ
গত (২৯ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ৮ জনকে আটক করেছে।
জানা গেছে রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৯ গ্রাম হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল ও ১০৯ গ্রাম গাঁজা উদ্ধার করে গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন পুলিশ।




