NEWNewsমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক সচেতনতা ও ভর্তি প্রচারণার সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাজশাহীঃ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি)-এর সুফল সম্পর্কে ‘সচেতনতা বৃদ্ধি এবং ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজশাহীমেডিকেলকলেজহাসপাতালের ড. কায়ছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার প্রতিশ্রুতি থাকলেও বিশেষ কারণবশত তিনি উপস্থিত না থাকায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ ওবায়দুল হক, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহীর জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন।

সেমিনারে বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাধারণ শিক্ষার পাশাপাশি যুবসমাজকে কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে এবং কারিগরি প্রতিষ্ঠানে ভর্তির হার বৃদ্ধিতে এই ধরণের সচেতনতামূলক প্রচারণার ওপর বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকসহ বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ উপস্থিত ছিলেন। সচেতনতা মুলক আয়োজনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও বিশেষ দায়িত্বে ছিলেন প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান
অধ্যক্ষ রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

মত বিনিময় শেষে বিভিন্ন কলেজ মাদ্রাসা থেকে আসা শিক্ষকরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান। সেই সাথে কারিগরি শিক্ষা বোর্ডের এমন পদক্ষেপ প্রশংসনীয় বলেও দাবি করেন তারা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button