রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ডিবির অভিযানে হেরোইনসহ আটক ২

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে ৫৫ গ্রাম হেরোইনসহ ২ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনা সূত্রে জানা যায়, এসআই মোঃ শাকিল হুদা জনির নেতৃত্বে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আজ ৩১ জুলাই দুপুরে ১১.৫৫ মিনিটে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চন্দ্রিমা থানার হাজরা পুকুর পাবনা পাড়া এলাকায় দুইজন ব্যাক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে। ডিবি পুলিশের ঐ টিম দুপুর ১২.৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মোঃ সুমন আলী ও মোঃ রফিকুল ইসলাম রফিক কে আটক করে। এ সময় তাদের দখল হতে ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button