রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে গাঁজাসহ ১ জন আটক

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজা-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি মো: সাইদুল ইসলাম (৩৫)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বান্দড়িয়ার মো: সাদেক আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর, ২০২২ রাত সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মীর্জা মো: আব্দুস ছালাম, এসআই মো: মাহাফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ১১ টায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: সাইদুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button