রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে করোনায় মৃত্যু বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার রামেক হাসপাতাল পরিচালকের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়, রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে যে তিনজনের মৃত্যু হয়েছে তারা তিনজনই করোনা পজিটিভ ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে এদিন রাজশাহীর ৩৯৯টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা পজিটিভ আসে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৫৭ শতাংশ।

ওই প্রতিবেদনে আরও জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৭০ জন রোগী। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৩।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনার সংক্রমণ আগের চেয়ে কমেছে। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও কমে যাবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button