রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুসহ ভ্যানের দুই যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় শিশুসহ ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো দুই জন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহনপুর উপজেলার রায়ঘাটী ইউনিয়নের বড়াইল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে শিশু আবদুল্লাহ এবং একই গ্রামের ভ্যানচালক সিরাজ আলী। আহতরা হলেন, বড়াইল গ্রামের আবু তালেবের ছেলে আবদুল কুদ্দুস এবং তার মেয়ে নাফিসা।
পুলিশ জানায়, ভ্যানচালক সিরাজের ভ্যানে চড়ে বড়াইল গ্রামের আবু তালেবের ছেলে আবদুল কুদ্দুস তার মেয়ে নাফিসা এবং ছেলে আবদুল্লাহ কেশরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছালে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু আবদুল্লাহ মারা যায়।
মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল বলেন, মরদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে গেছেন বাসটির চালক ও সহকারী। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান তিনি।





