রাজশাহীরাজশাহী সংবাদ

মাদকদ্রব্য উদ্ধার সহ রাজশাহীতে গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদকঃ

গত ১ দিনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১, পবা থানা ১ জন এবং কাশিয়াডাঙ্গা থানা ২ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জনকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৫.২০ গ্রাম হেরোইন, ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button