বাগমারারাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নং মাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাবেক চেয়ারম্যান আকবর আলী মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

শুক্রবার দুপুর দেড় টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চেয়ারম্যান আকবর আলী।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।মরহুম আকবর আলী মন্ডলের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button