রাজশাহীরাজশাহী সংবাদ
বিভিন্ন অপরাধে রাজশাহীতে গ্রেফতার ১৬
নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৪শে মার্চ ২০২৩ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা এবং ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চন্দ্রিমা থানা-৫ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-৫ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-১ জনকে আটক করা হয়।
যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২১ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।



