দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদ

দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জি এম কিবরিয়াঃ

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরক্ষণে শহীদের আত্মত্যাগ স্মরণ করে বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মুনসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আঃ মোতালেব সহ সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ।

কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকুমার রায়, বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button