পুঠিয়ারাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে স্কুল ছাত্রীর আত্নহত্যা

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে রুকাইয়া ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহত মেঘলা বিড়ালদহ গ্রামের আব্দুল রউব রতনের মেয়ে। রুকাইয়া বিড়ালহদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষার্থী।

নিহতের বড় বোন শুরমা জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে রুকাইয়া ইসলাম মেঘলা ঘুমাতে যায়। রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরী দেখে ডাকা-ডাকি শুরু করে, এতে সাড়া না পেয়ে শুরমার স্বামী মাসুম ঘরের দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে সে ঝুলে রয়েছে। তবে কি কারণে তিনি আত্নহত্যা করেছে তারা সে বিষয়ে কিছু জানেনা বলে জানান।

পুঠিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button