চারঘাটরাজশাহীরাজশাহী সংবাদ

চারঘাটে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

চারঘাট প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে গলায় ফাঁস দিয়ে রওশন আরা (৩৬) নামের এক গৃহবধু আত্নহত্যা করেছেন। নিহত রওশন আরা চারঘাট ইউনিয়নের গওরা গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।

গতদিন শুক্রবার দিনগত রাতে চারঘাট ইউনিয়নের গওরা গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রওশন আরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। রোগ ভালো না হওয়ায় এক পর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

শুক্রবার দিনগত রাতে নিহতর ছেলে বাড়িতে মাকে না পেয়ে এদিক ওদিক খোজাখুজি করলে পাশ্ববর্তী বাগানে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিকৎকার দিলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button