গোদাগাড়ীতে হেরোইন সহ আটক ২
নিজস্ব প্রতিবেদকঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ৭ মে ভোর সাড়ে ৪ টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কেজি ৪০০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল, সহ ২টি সীম উদ্ধার করেছে এবং আসামী সোলায়মান (২০), পিতা জাহাঙ্গীর আলম, ও রুহুল আমিন (৪০), পিতা-মৃত আঃ রশিদ, উভয়কে দিয়ার মানিকচক রাবনপাড়া, থেকে গ্রেফতার করে।
র্যাব যানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক রাবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী সোলায়মান, এবং রুহুল আমিন নিজেদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছে।
বিষয়টি জানা মাত্রই উক্ত মাদক ব্যবসায়ী সোলায়মানের বসত বাড়ীতে উপস্থিত হয়ে বসত বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ২ জন বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে ১ জনকে হাতেনাতে আটক করে র্যাব এবং অন্য জনকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার বাড়ীর সন্নিকটে রাস্তার উপর হতে র্যাবের টিম তাকে আটক করে।
আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের অপর সহযোগী মাদক ব্যবসায়ী আব্দুর রহিম টিপু (৩৬), পিতা মজিবর রহমান, পরস্পর যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সকলের সম্মতিতে আসামী সোলায়মান এর বসত বাড়ীতে তাদের দখল/হেফাজতে রেখেছে। আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সোলায়মানের বসতবাড়ীতে উপস্থিত হয়ে র্যাবের টিম তার বসতবাড়ী তল্লাশী করে রান্নাঘর সংলগ্ন খড়ের ছাউনী বিশিষ্ট ঘরের ভিতর মাচাংয়ে থাকা গোবরের লাকড়ির মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
এবং পরবর্তীতে সহযোগী মাদক ব্যবসায়ী আব্দুর রহিম টিপু (৩৬)‘কে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলে সে র্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে আত্মগোপন করে।
আটক আসামীদ্বয় জানায়, তাদের বাড়ী সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে অপর পলাতক মাদক ব্যবসায়ী সহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।





